1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে মহাসড়কে চাঁদা তোলায় ভ্রাম্যমাণ আদালতে সাজা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ছাড়াও আঞ্চলিক সড়কগুলোর বিভিন্ন জায়গায় নানাবিধ অজুহাত তুলে যানবাহন আটকিয়ে চাঁদা তুলত একদল চাঁদাবাজ। এতে প্রতিবাদ করলে তাদের হাতে মারধরের ঘটনাও ঘটছে। আজ মঙ্গলবার ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর ও কাঁচামাটিয়া সেতু এলাকায় প্রকাশ্যে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ দুপুরে তাদের থানা থেকে কারাপরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন সড়ক ছাড়াও মহাসড়কে যানবাহন আটকিয়ে শ্রমিক সংগঠনের পরিচয় দিয়ে দেদারছে চাঁদা তোলা হচ্ছিল। এ ঘটনায় যানবাহনের চালক ও মালিকরা প্রতিবাদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার দাবি করেন। এরই প্রেক্ষিতে ভ্রাম্যামাণ আদালতে অর্থদণ্ড দিয়ে আর চাঁদা না উঠানোর নির্দেশনা দেওয়া হয়। এরপরও প্রকাশ্যে চাঁদা তোলা অব্যাহত থাকে।

আজ মঙ্গলবার অভিযানে নামেন ইউএনও জাকির হোসেন। তিনি ঘটনার সত্যতা পেয়ে পুলিশের সহযোগিতায় হাতেনাতে ধরে ফেলেন শরিফ মিয়া (২৮) ও তাজুল ইসলাম (২২) নামের দুই চাঁদাবাজকে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি