1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঈশ্বরগঞ্জে ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উচাখিলা বাজারে ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রায় আট বছর যাবত ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী তার বিরুদ্ধে খাজনা-খারিজসহ বিভিন্ন সেবা-পরিসেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগও করেছেন। তবু বহাল তবিয়তেই তিনি চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ এনে এলাকায় মাইকিং করে শনিবার দুপুরে উচাখিলা বাজারে এক বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় শত শত মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। ওই সময় ক্ষুব্ধ মানুষদের কাউকে কাউকে জুতা ও ঝাড়ু নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযুক্ত মিজানের আইনগতভাবে দ্রুত বিচার ও ভূমি অফিসের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।

বিষয়টি নিয়ে মিজানুর রহমানের কাছে মুঠোফোনে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বিষয়টি দেখা হচ্ছে। অবশ্যই দুর্নীতিবাজদের বিচার হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি