1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎচালিত পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জিয়া রহমান(৩৫)
নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া সরকার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া রহমান ওই এলাকার মৃত আবুল হাসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে পানির পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাটিয়া ইউনিয়নের দায়িত্বরত এসআই আনোয়ার হোসেন বিদ্যুতায়িত হয়ে জিয়া রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি