1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঈশ্বরগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একে এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, উপজেলার ভেটেরেনারি সার্জন পল্লব বৈষ্য প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম বলেন, ‘এ প্রদর্শনীতে উন্নত জাতের গরু-ছাগল, হাস-মুরগী,
ভেড়া, কবুতর, খরগোশসহ বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণীর সমাহারে মেলা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। মেলায় ৩৬ টি ষ্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রাণিসম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি ও খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি