1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঈশ্বরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মাইশা আক্তার ওরফে টুনি নামে (৮ বছর)বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৩ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন নজরুল টেইলার্স এন্ড ফেব্রিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার জাটিয়া ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের নূরুল হকের মেয়ে মাইশা। তার মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় তারা বাস করে আসছিলো শিশুটি।

হাসপাতালে নিয়ে আসা শিশুটির মামা আবুল হাসেম বলেন, ‘বিকেলে বাসার সামনে রাস্তায় আমার ভাগনী হাঁটতে বের হয়। সে সড়কের পাশ দিয়ে হাঁটতে থাকে। পরে সেখানে পিছন দিক থেকে আসা ময়মনসিংহ গামী দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে আমরা হাসপাতালে নিয়ে আসি।’

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মাইশাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী সাবিদ আব্দুল্লাহ হাবিব বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করি। শিশুটিকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে বলে ধারণা তাদের। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি