1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঈশ্বরগঞ্জে পিতার কুড়ালের আঘাতে শিশুপুত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় পিতার কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে মাত্র ৭-৮ বছর বয়সী এক শিশু। নিহত শিশুটি স্থানীয় সোহাগী স্বপ্ন শীড়ি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ক্লাস রোল ছিল ১।

জানা যায়, শিশুটির বাবা নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, চার বছর আগে মানসিক ভারসাম্য হারান তিনি। কিছুদিন কবিরাজি চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও গত এক সপ্তাহ ধরে পুনরায় আগের মত আচরণ করতে শুরু করেন।

ঘটনার দিন বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বসেছিলেন নূরুল আমিন। তার ছোট ছেলে তখন বাবাকে ছাতা দিতে গেলে হঠাৎ কোরাল (দা জাতীয় ধারালো অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত পিতা নূরুল আমিনকে আটক করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নূরুল আমিনের পিতা ইউসুব আলী জানান, “আমার ছেলে চার বছর আগে মানসিক রোগী হয়েছিল, তখন কবিরাজি চিকিৎসায় ভালো হয়েছিল। কিন্তু এখন আবার আগের মতো হয়ে গিয়েছিল। কে জানতো এমন ঘটনা ঘটাবে!”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পিতাকে আটক করি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি