1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা, মামা আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামে দুই শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই শিশুদের হত্যার অভিযোগে তাদের মামা অভিযুক্ত মাহবুব মিয়াকে (২০) আটক করেছে।

নিহতদের নাম- সায়মা আক্তার (৬) ও তৃপ্তি মনি (৪)। এর মধ্যে সায়মা নেত্রকোনার বারহাট্টার বড়ইতাতি গ্রামের রাজিবের মেয়ে। আর তৃপ্তি নান্দাইলের কাদিরপুর গ্রামের শিবলু মিয়ার মেয়ে।

সায়মার মা সালমা আক্তার ও তৃপ্তির মা হালিমা আক্তার আপন দুই বোন। তারা উচাখিলা ইউনিয়নের কাজীরবলসা গ্রামের আবদুস সালামের মেয়ে। আর অভিযুক্ত মাহবুব মিয়া সালমা ও হালিমার আপন ভাই।

স্থানীয়রা জানান, মাহবুব মিয়া একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। কিন্তু মানসিকভাবে বেশ কিছুদিন ধরে বিকারগ্রস্ত ছিলেন তিনি। কোনো বিষয়ে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে দুই ভাগ্নিকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। ওই সময় আহত হয় আরও এক শিশু।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া বলেন, অভিযুক্ত মামাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি