1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক ওই বাজারের ওষুধ ব্যবসায়ী মো. আবু তাহেরকে ১০ হাজার এবং মো. আঃ ছাত্তারকে ৫ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ ড্রাগ সুপার রেশমা সুলতানা ও তার টিম এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি