1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে তক্ষক বিক্রির সময় আটক ৪

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তক্ষক বিক্রির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে তাদের আটক করার পর বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার রাতে একটি চক্র তক্ষক বিক্রি করছে এমন খবর পায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে এস আই কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি তক্ষক সহ ৪ জনকে আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয় তাদের।

আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে রবিন মিয়া (৩২),
একই জেলার সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুরামপুর গ্রামের শ্রী নারায়ন সূত্রধরের ছেলে শ্রী লিটন সূত্রধর (৪০), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদে শুশাড়িয়া বাড়ি গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে শমসের আলী (৬৫), ও একই এলাকার ঝালুর চর গ্রামের আজহার আলীর ছেলে শামীম মিয়া ৩৫।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, তক্ষক বিক্রি হচ্ছে এমন খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি