1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ময়মনসিংহ -কিশোরগঞ্জ রেল লাইনের ঈশ্বরগঞ্জ অংশে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামে আনুমানিক ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মোঃ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান উপজেলার সোহাগি ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আঃ মুমিন খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। নিহতের ভাতিজা মোঃ বদরুল আলম খান বলেন, চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরও জানান, সুলতান খান সেনা একজন সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর এক গারো মেয়েকে বিবাহ করলে পরিবার তা মেনে নেয়নি তখন থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

নিহতের ভাগিনা আরিফ আহমেদ বলেন, ট্রেনে কাটা পড়ে মামার বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে বাদ জোহর চট্টি বায়তুন নূর জামে মসজিদ পারিবারিক কবরস্থানে দাফন করি।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে আমি অবগত নই।

এসম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, জানতে পেরেছি একজন সেনা সদস্য রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে থানা পুলিশের বিষয়। এবিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি