1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার শেষ রাতে স্থানীয় বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ (২২ ডিসেম্বর) শুক্রবার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে গেছে।খবর পেয়ে সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ ও সিাঅইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা করেও লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি।

আঠারবাড়ি রেলস্টেশন থেকে জানা যায়,জামালপুর থেকে ছেড়ে আসা ৭৮৬ ডাউন বিজয় এক্সপ্রেস রাত তিনটার পর আঠারবাড়ি স্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই সময় রেলাইন পাহারা দিচ্ছিল একদল আনসার সদস্য। তারা গিয়ে দেখতে পান অজ্ঞাত এক যুবকের রক্তাত্ব মরদেহ পড়ে রয়েছে। এরপর লাশ উদ্ধার করে পাশের একটি ফিলিং স্টেশনে নিয়ে যায়। ওই সময় দেখা যায় নিহত ব্যক্তির কোমড়ের নিচের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ ছাড়াও পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ অবস্থায় সকালে সিআইডির ক্রাইমসিনের টিম পরীক্ষা নিরীক্ষা করে। পরে কিশোরগঞ্জ রেলওয়ের পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি একেএম আমিনুল হক জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে যায় সিআইডির ক্রাইম সিনের টিম। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে ওই যুবকের জাতীয় পরিচয়পত্র সনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর পরবতী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি