1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় কিশোর নিহত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল সীমানার গালাহার মোড় বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ওই কিশোর ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার পুত্র। নিহত মারুফ মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার বিকেলে অমিত হাসান মারুফ মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহগামী মাইজবাগ বাজারের দিকে আসছিলেন। ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তবর্তী গালাহার পর্যন্ত আসতেই কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক মারুফকে চাপ দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মারাত্মক রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন, ট্রাকের চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান মুঠোফোনে বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি