1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫) সন্ধ্যা ৭টায় পৌরশহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের বাসিন্দা শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)। এদের মধ্যে জাকিরুল পৌর বাজারের একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করতেন।

একইদিন রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শাকিল মিয়ার মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ১২টায় জাকিরুলের মৃত্যু হয়।

পুলিশ জানায়, জাকিরুল ইসলাম ঈশ্বরগঞ্জ পৌর শহরের একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করত। কাজ করার সুবাদে জাকিরুলের সঙ্গে দোকানের মালিকের ছেলে শাকিল মিয়ার সুসম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার দু’জন মোটরসাইকেল করে শর্শী এলাকায় শাকিলের মামার বাড়িতে যাচ্ছিলেন।

পথে পৌর শহরের ব্র্যাক অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দু’জন আহত হন।

পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি