1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ঈশ্বরগঞ্জে জাল ভিসাসহ মানবপাচারকারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে মো. শাহজাহান মিয়া (৩২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা উদ্ধার করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার মো. শাহজাহান মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. আ. জলিলের ছেলে।

এর আগে রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আখের মুহম্মদ জয় বলেন, ‘গ্রেফতার শাহজাহান মিয়া ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা নিয়ে গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে বিভিন্ন দেশে মানবপাচার করে অর্থ আত্মসাৎ করতেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন তিনি।’

গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে নেত্রকোনা জেলার পুর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি