1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে(২৮ এপ্রিল) শুক্রবার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল কমিটির চেয়ারম্যান এ.এস.এম আনিসুল ইসলাম সভাপতিত্বে ও গৌরিপুর জজ আদালতের সহকারী জজ মো.রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, অডিটর এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি