1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে চারতলায় আগুনে পুড়ল সখের কবুতর ও পাখি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে মারফত আলী কমপ্লেক্সের চারতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে সোমবার বিকেল ৫টার দিকে। এ ঘটনায় ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখা থাকলেও প্রতিষ্ঠান দুটির কোনো ক্ষতি না হলেও চতুর্থ তলায় বসবাস করা এক ব্যক্তির পালিত দেশি-বিদেশি কবুতর ও বিভিন্ন জাতের পাখি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই ভবনটির অবস্থান ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে। মারফত কমপ্লেক্স নামে ভবনটির পরিচিতি। পৌনে ৫টার দিকে হঠাৎ চারতলার ছাদের ওপর আগুন জ্বলতে দেখে লোকজন। ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সবাই। পরে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ছাদের ওপর থাকা কবুতর, পাখি ও মুরগি মিলে প্রায় ৫ শ’টির মতো প্রাণী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত মো. শাহজাহান মিয়া। এ ঘটনায় আহত হন পাখি ও কবুতর দেখাশোনা করার দায়িত্ব নিয়োজিত আব্দুল হান্নান (৩০) নামে এক ব্যক্তি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি