1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

ঈশ্বরগঞ্জে ইভটিজিংয়ের দায়ে কিশোরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে শিপন চন্দ্র বর্মণ (১৯) নামের এক কিশোরকে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৫০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের পাশেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট হাফিজা জেসমিন এই শাস্তি দেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী সকালে স্কুলে যাচ্ছিল। এ সময় শিপন তাকে উত্ত্যক্ত করা শুরু করলে দোকানের সামনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত কিশোরকে আটক করে আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে উত্ত্যক্ত করার সত্যতা মিললে শিপনকে এক মাসের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

জানা যায়, অভিযুক্ত কিশোরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরনিলকিয়া এলাকায়। গত বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি