1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান আবু হানিফ গ্রেপ্তার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ( ১৪ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের তার বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ইউপি চেয়ারম্যান হানিফকে গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফকে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি