1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ও যানজট নিরসনে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই সিএনজি ও এক বাস চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে, ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং যানজট নিরসনে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বেশি ভাড়া আদায় ঠেকাতে এবং যানজট নিরসনের জন্য গাড়ির রোড পারমিট, গাড়ির ফিটনেস ও কাগজপত্র ঠিক আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যারা অতিরিক্ত ভাড়া নেবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি