1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে ১০লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর নগদ অর্থ সহ প্রায় ১০লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে মগটুলা ইউনিয়নের উত্তর নাউরি গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্থ পরিবার বর্গের ধারণা রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয় এলাকাবাসী প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে মৃত ফজলুল হকের পুত্র মোস্তফা ও আব্দুল মতিনের দুটি ঘর নগদ ২০হাজার টাকা বিভিন্ন মালামাল সহ প্রায় ১০লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার বর্গ ধারণা করছেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতির পরিমান নিরূপণ করতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার বর্গের মাঝে সরকারী সহয়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি