1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

ঈমান ও আমল নিয়ে মরতে চাই : মতিয়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

ঈমান ও আমল নিয়ে মরতে চাই বলে সবার কাছে দোয়া চাইলেন জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি। তিনি বলেন, ‘আজীবন স্বচ্ছতার সাথে রাজনীতি করেছি। মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমলের সাথে সেবা দিব।

বুধবার দুপুরে নকলা উপজেলা মুক্ত মঞ্চে উপজেলায় বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গোরস্থানে ৬৯ লক্ষ ৬৪ হাজার টাকা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, রাজনীতি ও জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি। ভবিষ্যতে আরও সেবা করতে চাই, আপনারা সবাই দোয়া করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও তার ব্যক্তিগত বরাদ্দের জন্য প্রাপ্ত অর্থ এলাকা মসজিদ, মন্দির, মাদ্রাসা ,গোরস্থানসহ টপ টেন শিক্ষার্থীদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করেন।

আজকের এই ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বিতরণ অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আম্বিয়া খাতুন, নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি