1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ঈদ যাত্রায় বাস ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থার হুশিয়ারি

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া না নেয়ার আহবান করেছেন শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এসময় ঈদ যাত্রায় বাসে ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন তিনি। আজ সকালে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু বলেন, মুসলিমদের জন্য ঈদুল আযহা একটি বড় ধর্মীয় উৎসব। এই ঈদে রাজধানী থেকে নাড়ীর টানে মানুষ বাড়ি আসে। শেরপুরের নিম্ন আয়ের মানুষ এখন রাজধানীতে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত। ধর্মীয় উৎসব গুলোতে তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে বাস কোচ মালিক সমিতি বদ্ধ পরিকর। তাই কোন ভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ যদি বাসে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া দাবী করে, আমাদের কাউন্টারে অভিযোগ করলে আমরা জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

বাস কোচ মালিক সমিতি কেন্দ্রিয় সাধারণ সম্পাদকের নির্দেশে সারা দেশেই একই নিয়ম বলবৎ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উৎসব আরো আনন্দ পূর্ণ করেছেন। তাই সবাই যাতে পরিবারের সাথে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এজন্যই পরিবহন খাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি