1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ চাপা পড়েন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। বিশেষ করে ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র বাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র এলাকার বাসিন্দাদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিভিন্ন সূত্র থেকে নিহতদের বাড়ির তথ্য পাওয়া যাচ্ছে। তবে সবার নাম-পরিচয় শনাক্তের কাজ এখনো চলমান রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের আবহ নেমে এসেছে। ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোক ও আহাজারিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি