1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমাদপুরে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে তারাকান্দা থেকে তিন কিশোর মোটরসাইকেলযোগে ফুলপুর বাসস্ট্যান্ড পার হয়ে ইমাদপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজ ও সৌরভ মারা যায়। আহত অপর কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি