1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর ধরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সেনাবাহিনীর পোশাকে রংপুরের একটি শপিং মলে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন ফজলে রাব্বী। তার সঙ্গে বেসামরিক পোশাকে ছিলেন আরও চারজন। সেই শপিং মলে কেনাকাটা করছিলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। হঠাৎ তার চোখে পড়ে পোশাকধারী ফজলে রাব্বীকে। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলেই ঘটে বিপত্তি। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা হয়নি সেনাবাহিনীর পরিচয় দেওয়া ভুয়া মেজর ফজলে রাব্বী।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফজলে রাব্বীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকিটকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আটক ফজলে রাব্বী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের কাঁঠাল ডাংগী গ্রামের মোকতার আলমের ছেলে।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, ঈদের কেনাকাট করতে জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে গিয়ে সেনাবাহিনীর পোশাক পরিহিত যুবক ফজলে রাব্বীসহ বেসামরিক পোশাকে আরও চারজনকে দেখতে পান তিনি। এ সময় ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয়রা ফজলে রাব্বীকে আটক করে। পরে নিকটবর্তী সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ফজলে রাব্বী সেনাবাহিনীর সদস্য নয় বলে জানা যায়। পরবর্তীতে প্রতারক ফজলে রাব্বীকে সঙ্গে নিয়ে অভিযানে চালিয়ে তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া বাকি চারজনকে আটক করা হয়।

আটক ফজলে রাব্বী জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন ঈদের কেনাকাটা করতে আসা ভোক্তা সাধারণসহ স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি