1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঈদযাত্রায় স্বস্তি দিতে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যানবাহনের চাপ সামাল দিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। সেখানে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা যাবে না। ফলে মহাসড়ক ও বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনগুলো নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সুবিধা পাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সরকারি সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করা এবং দীর্ঘ যানজট বা জ্বালানি সংকট এড়ানো।

এদিকে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে ধাপে ধাপে পোশাক কারখানাগুলোতেও ছুটি কার্যকর হবে। ফলে ঈদকে ঘিরে সড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি