1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ইসলামের বিরুদ্ধে যায় এমন কথা ঘুণাক্ষরেও বলিনি : মুরাদ হাসান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি ঘুণাক্ষরেও বলিনি। বলতে পারি না।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যেন ভুলে না যাই যে, ডা. মুরাদ হাসানের বাবার নাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র তালুকদার। যিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। যিনি মসজিদ-মাদরাসা নির্মাণ করেছেন। অন্যান্য ধর্মাবলম্বীদের দেখলে শ্রদ্ধা করতেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মাহমুদা সালাম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ ও মুস্তাফিজুর রহমান শাহজাদা, সহকারী কমিশনার (ভূমি) ফায়জুল ওয়াসীমা নাহাত, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হকসহ উপজেলার সব ওলামা ও ইমাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি