1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

জামালপুরের ইসলামপুরে বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর আলম দেওয়ানগঞ্জ উপজেলার কামারচর দক্ষিণপাড়া গ্রামের হিজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে উপজেলার মোবারকগঞ্জ বাজার এলাকায় ইসলামপর-দেওয়ানগঞ্জ সড়ক পারাপার করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা দেওয়ানগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি