1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, আহত দুই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম খন্দকার (২২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম খন্দকার পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের শহিদ খন্দকারের ছেলে।

আহতরা হলেন খরমা মধ্যপাড়া গ্রামের ফুলু মিয়ার ছেলে শাকিল (১৪) ও আনিছ মিয়ার ছেলে মেহেদী (১৫)।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বলেন, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় গাইছিপাড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান নাঈম খন্দকার। ওই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ঘটনাস্থল রেলওয়ের আওতায় হওয়ায় বিষয়টি জামালপুর রেলওয়ে পুলিশ খতিয়ে দেখবে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি