1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করল তুরস্ক, বিপাকে নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়ালা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আজারবাইজার সফর স্থগিত করা হয়নি। বরং তিনি অন্য উপায়ে বাকুতে সফর করবেন। খবর টাইমস অব ইসলায়েল

তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে ইসরায়েলের কোনো উর্ধ্বতন কর্মকর্তার সফর নিয়ে সমস্যায় পড়ার ঘটনা এটাই প্রথম নয়।

এর আগেও ২০২৪ সালের নভেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ২৯ জলবায়ু সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন।

পরবর্তীতে জানা গেছে, তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেয়ায় তিনি ওই সফরে যেতে না পেরে শেষ পর্যন্ত সফর বাতিল করেন।

আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ফ্লাইট সুবিধা খুবই সীমিত। দেশটিতে যাওয়ার জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে হয়। অথবা সিরিয়া, ইরাক ও ইরানের আকাশসীমা ব্যবহার করে যেতে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি