1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ইসরায়েলি প্রতিষ্ঠানের জাহাজ বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ইসরায়েলের আন্তর্জাতিক কার্গো শিপিং কোম্পানি জিমের কোনো জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ বুধবার এ ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, গাজায় মৌলিক মানবিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইসরায়েলি পদক্ষেপের জবাবে তাঁর দেশ এ নিষেধাজ্ঞা দিয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের ভাষ্যমতে, এ হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। প্রায় ২৪০ জনকে বন্দী করে হামাস। ৭ অক্টোবর থেকেই ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি