1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ইরান থে‌কে বাংলাদেশিদের ফেরার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলা‌দে‌শি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি