1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলবর্তী একটি দ্বীপে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৬ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই খবর জানিয়েছে। আপাতত কোনো ক্ষতি বা সুনামি সতর্কতার রিপোর্ট পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি সিমেউলুয়ে দ্বীপে ২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এ ঘটনার পরে ভারত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির সম্ভাবনা নেই।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, এই কম্পন থেকে সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়, কারণ এটি প্রশান্ত মহাসাগরের ‘ফায়ার রিং’-এ অবস্থান করছে।

এই সক্রিয় ভূ-তাত্ত্বিক অঞ্চলে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে ব্যাপক ভূমিকম্প ঘটে থাকে।
সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি