1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ইতালীয় নারীর পাসপোর্ট-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’

ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি