1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ইতালির ভিসা নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

দীর্ঘদিন ধরে জমে থাকা ইতালির ভিসা আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য জানান।

তিনি বলেন, ইতালি যেতে ইচ্ছুকদের জমাকৃত ভিসা আবেদনের মধ্যে ২০ হাজার আবেদন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছে দূতাবাস।

মন্ত্রণালয় সূত্র জানায় ভিসা প্রসেসিংয়ের কাজ দ্রুত সম্পন্নের সমাধানে আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কনস্যুলার শাখার লোকবল বাড়ানো হচ্ছে।

ইতালি দূতাবাস জানিয়েছে, কাজ ছাড়া পড়াশোনা, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা হওয়া ভিসা আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রায় ৪০ হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেয়া সব কাগজপত্র বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি