1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ইতালিতে করোনায় মৃত্যু ৬৪ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ইউরোপের দেশ ইতালিতে উল্লেখযোগ্য হারে সুস্থতা বাড়লেও অব্যাহ রয়েছে সংক্রমণ। একই সঙ্গে প্রাণঘাতী ভাইরাসটির দ্বিতীয় দফা আঘাতে থেমে নেই প্রাণহানিও। গত একদিনেও সাড়ে ৬শ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

ইতালির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৪৯ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩৬ জনে ঠেকেছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ২৪ হাজার ৭২৮ জন রোগী। এতে বেঁচে ফেরার সংখ্যা ১০ লাখ ৭৬ হাজার ৮৯১ জনে পৌঁছেছে।

এদিকে দ্বিতীয় দফায় করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর জারি করা লকডাউন আবারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

ক্রিসমাস ও নববর্ষের মধ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) নতুন বিধি নিষেধ আরোপ করা হয়। মধ্যরাতে আগের মতোই চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, ‘নতুন বিধি নিষেধ আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় কেবলমাত্র ২০ অঞ্চলে চিকিৎসা ও জরুরি সেবা চালু থাকবে।’

এর আগে প্রথম ঢেউয়ে গত মার্চে সর্বোচ্চ মৃত্যু দেখেছিল ইউরোপের দেশটি। নতুন করে তাণ্ডব বাড়ায় ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের পরেই সর্বোচ্চ প্রাণহানি এখন ইতালিতে। দেশটিতে করোনায় প্রাণ হারাদের মধ্যে প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি