1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

ইতালিতে করোনায় আরও ৬৮০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ইউরোপের দেশ ইতালিতে আরও বেড়েছে সুস্থতার হার। তবে থেমে নেই সংক্রমণ। দেশটিতে নতুন করে ১৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৬৮০ জনের। এতে মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে।

ইতালির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৮ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৮০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৫৩৭ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৩৮ হাজার ৪৮৫ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ১১ লাখ ৭৫ হাজার ৯০১ জনে পৌঁছেছে।

এদিকে দ্বিতীয় দফায় করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর জারি করা লকডাউন আবারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

ক্রিসমাস ও নববর্ষের মধ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় গত ৩ ডিসেম্বর নতুন বিধি নিষেধ আরোপ করা হয়। মধ্যরাতে আগের মতোই চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, ‘নতুন বিধি নিষেধ আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় কেবলমাত্র ২০ অঞ্চলে চিকিৎসা ও জরুরি সেবা চালু থাকবে।’

এর আগে প্রথম ঢেউয়ে গত মার্চে সর্বোচ্চ মৃত্যু দেখেছিল ইউরোপের দেশটি। নতুন করে তাণ্ডব বাড়ায় ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের পরেই সর্বোচ্চ প্রাণহানি এখন ইতালিতে। দেশটিতে করোনায় প্রাণ হারাদের মধ্যে প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলীয় শহর লম্বার্ডিয়ার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি