1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ইটনায় যুবকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের ইটনায় কাঁঠাল গাছের ডালের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় মো. রুবেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের বাদলা ভূমি অফিসের পেছনের উত্তর পাশের একটি কাঁঠাল গাছে ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. রুবেল পূর্ব বাদলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেলের বাবা আব্দুল লতিফ ও মা শাহেদা আক্তার উভয়েই মারা গেছেন। খালা কুলসুমের সাথে রুবেল থাকতো। সে নেশায় আসক্ত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে বাদলা ভূমি অফিসের পেছনের উত্তর পাশের একটি কাঁঠাল গাছে রুবেলকে ঝুলতে দেখেন খালা কুলসুম। এ সময় তিনি ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে যায় এবং বাদলা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানায়।

এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি