1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ইঞ্জিন বিকল, এক ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক ঘন্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

বুধবার (২৯ জুন) সকাল পৌনে ৮ টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। পরে রিলিফ ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে আরেকটি ইঞ্জিন সংযুক্ত করলে পৌনে ৯ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মির্জা মো. মূসা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন সরিয়ে নিলে ঘন্টাখানেক পর আবারও শুরু হয় ট্রেন চলাচল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি