1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মো. শফিউল্লাহ ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় তার ধানক্ষেতের আইলে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফিরছিলেন রেজাউল। এ সময় মো. শফিউল্লাহর জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি