1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগ নেত্রী ও কাউন্সিলর নার্গিস গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, হাজেরা খাতুন ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি