1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

আ.লীগের উন্নয়ন প্রচারে ডা. মতিউরের মতবিনিময়

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মতিউর রহমানের উদ্যোগে শুক্রবার রাতে পৌর শহরের বালুয়াপাড়া মহল্লায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গৌরীপুর পূর্বাঞ্চলীয় জনপদের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ ডা. মতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করতে হবে।

পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহনাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,  পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল উল্লাহ, জহিরুল হুদা লিটন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিকুল ইসলাম শেখ চান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি