1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আড়ং এর বিরুদ্ধে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ময়মনসিংহে দেশের অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান আড়ং কর্তৃপক্ষ কর্তৃক দাড়ি রাখার কারণে চাকরী থেকে বরখাস্ত করার মত সাম্প্রদায়িক কাজের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে আলেম সমাজ। মঙ্গলবার বিকেলে নগরীর নতুন বাজারস্থ আড়ং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তারা আড়ং এর সুন্নাহ বিরোধী নীতিমালার তীব্র সমালোচনা করে বলেন, একজন যোগ্য যুবককে দাড়ি রাখার কারণে চাকরী থেকে বরখাস্ত করে আড়ং সাম্প্রদায়িক অপরাধ করেছে। এর মধ্য দিয়ে মুসলিম সমাজকে হেয় করা হয়েছে। তাই বক্তারা অনতিবিলম্বে আড়ং কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন করে নীতিমালা পরিবর্তনের ঘোষণা দেয়ার জন্য আহ্বান করেন। যতক্ষণ পর্যন্ত আড়ং কর্তৃপক্ষ এহেন কর্মকাণ্ডের জন্য সরাসরি মুসলিমদের কাছে নিঃস্বার্থ ক্ষমা ও নীতিমালা পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের আড়ং এর সমস্ত পণ্য বয়কটের আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, আড়ং ব্যতীত যে সমস্ত কোম্পানির বিরুদ্ধে এমন স্পষ্ট সংবাদ প্রকাশ হবে সেসমস্ত কোম্পানির পণ্যও বর্জনের ডাক দেয়া হবে। আড়ং আগামী শুক্রবারের মাঝে তাদের নিয়োগের নীতিমালা পরিবর্তন ও নবীর সুন্নাহকে অবমাননার জন্য ক্ষমা না চাইলে আড়ং এর বিরুদ্ধে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

কাদিয়ানীসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তি ও গোষ্ঠীরা ব্যবসার নামে বাংলাদেশে ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। অবিলম্বে তাদের এ ধরনের কর্মকান্ড পরিহার না করলে তাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উক্ত কর্মসূচিতে সতর্ক করা হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা শরীফুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা নূর উদ্দিন, মাওলানা আ: হালিম, মাওলানা আজাহার আলী, মাওলানা তালহা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি