1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আহত ব্যবসায়ীর মৃত্যু, হত্যা মামলা দায়ের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার মদনে আহত ব্যবসায়ী হেকিম মিয়া (৫৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছা. মাজু আক্তার বাদী হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত হেকিম মিয়া পৌরসভার চকপাড়ার মৃত মহিম উদ্দিনের ছেলে ও শ্রমিক নেতা হাবিবুরের চাচা।

গতকাল মঙ্গলবার মদন-কেন্দুয়া সড়কের দেওয়ান বাজার রোডে শ্রমিক নেতা হাবিবুরের ভাই শরীফকে মদন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন বাঙালী ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম করেন। এ সময় দেওয়ান বাজারের বাঁশ ব্যবসায়ী ও শরীফের চাচা হেকিম মিয়া কিল, ঘুষি, লাথিতে আহত হলে পরিবারের লোকজন মদন হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

হেকিমের মৃত্যুর সংবাদ এলাকার ছড়িয়ে পড়লে হত্যা না স্ট্রোক তা নিয়ে লোকমুখে নানা আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, হামলার সময় হেকিম ঘটনাস্থলে ছিলেন না। পরে তার ভাতিজা শরীফকে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দেখে তিনি অজ্ঞান হয়ে যান।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, হেকিম মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মোছা. মাজু আক্তার বাদী হয়ে ওই রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্ত চলছে। তবে এজাহারে উল্লেখ- কিল, ঘুষি, লাথিতে তার মৃত্যুর বিষয়টি ময়মনসিংহ হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি