1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া আজ মুখোমুখি হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া মোট সাতবার মুখোমুখি হয়েছে; যার মধ্যে পাঁচবার আর্জেন্টিনা জিতলেও একটিতে ড্র করেছে এবং অন্য একটিতে হেরে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েই হারের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা।

হারের সেই ঘটনা ঘটেছিল ১৯৮৮ সালে সিডনিতে। অস্ট্রেলিয়া বাইসেন্টেনারি গোল্ড কাপের সেই ম্যাচে আর্জেন্টিনাকে স্বাগতিক অস্ট্রেলিয়া হারিয়েছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। তবে সেই ম্যাচের পর আর কখনো হারেনি আর্জেন্টিনা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলে চার বছর পর ১৯৯২ সালে। সেই ম্যাচে লাতিন দেশটি জেতে ২-০ গোলের ব্যবধানে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে সিডনিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সেই লড়াইয়ে মার্তিন দিমিচিলিসের একমাত্র গোলে জিতেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড বলেছেন, ‘এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সির লড়াই, এটা যুদ্ধ। এগারো বনাম এগারো। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।’

এবারের বিশ্বকাপে অবশ্য  আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এবং ফ্রান্স তিন দলই গ্রুপ পর্বে ধাক্কা খেয়ে নকআউটে এসেছে। আর জার্মানি এবং বেলজিয়ামের মতো দল তো গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি। তাই আর্জেন্টিনাকে একটু বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি