1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আরও ৮ জেলায় নতুন ডিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপণে সোমবার এ তথ্য জানানো হয়।

এরআগে, গত রোববার ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন দিয়েছিলো জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে দুই দিনে ১৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

সোমবারের প্রজ্ঞাপনে জানানো হয়, জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যার ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপনকে মুন্সিগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর, একই মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত রোববার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছিলো, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও বিমানের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলা, স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোনা, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নুর কুতবুল আলমকে পটুয়াখালি, বিদ্যুৎ বিভাগের উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি