1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

আম পাড়া নিয়ে শিশুদের ঝগড়া, প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়া নিয়ে দুই দলের সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার (১৭ এপ্রিল) সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্য লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মধ্য লালপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জি বাড়ি ও উমরা বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু মীমাংসা ছাড়াই সালিশ শেষ হয়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে উমরা বাড়ির মিশ্রি মিয়ার লোকজন কাঞ্জি বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কাঞ্জি বাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি