1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

‘আমি বিএনপি ছাড়িনি, গুজব ছড়াচ্ছে প্রতিপক্ষ’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। রবিবার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের পুরোনো একটি ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে।’

মনির খানের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে হেয় করতে এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী তিনি যা অনেকেরই সহ্য হচ্ছে না। এ কারণেই তাকে ঘিরে বারবার ভুল তথ্য ছড়ানো হয়।

তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় মনির খান। উপহার দিয়েছেন ৪২টিরও বেশি একক অ্যালবাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু স্বীকৃতি। গানে যেমন সরব, রাজনীতিতেও তেমন সক্রিয় থাকতে চান বলে জানালেন এই শিল্পী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি