1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আমিই তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’

এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারণ তারা মনে করে, ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পাকিস্তান বলেছে, ‘ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।’

তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন, তা নির্ধারণ করবে নোবেল কমিটি। এ কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে।

তথ্যসূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি