1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

আমার হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব : রুমিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমার হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব।’

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়বেন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিষ্কার করে।

রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালন করেন। তিনি এ প্রতীকটি বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি খুশি।

তিনি বলেন, ‘আমার বাড়ি থেকে যখন হাঁস চুরি হয় তখন কিন্তু ছাড় দেইনি। মামলা করেছি। পুলিশ দু’জন চোরকে ধরেছিল। হাঁস মার্কা কোনো দলের নয়। এটা জনগণের মার্কা।’

এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।’

উল্লেখ্য, ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার জের ধরে তাকে দুইটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা। এসব বিষয়কে কেন্দ্র করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আগের রাতে ভোটে সিল মারার শঙ্কাও প্রকাশ করেন রুমিন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি